lata & Bappi & SandhyaOthers 

সাংস্কৃতিক অঙ্গনে নক্ষত্র পতন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। একে একে ঝরে পড়ল নক্ষত্র । সঙ্গীত প্রতিভা লতা মঙ্গেশকর সুরলোকে চলে গেলেন। লতাজির বিদায়ের শোক কাটতে না কাটতে আবারও শোক নেমে এল বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে। সেই শোকের মাঝেই ডিস্কো কিং বাপ্পী লাহিড়ীর প্রয়াণের খবর। যাঁদের কণ্ঠ মাধুর্যে মুগ্ধ ছিল দেশের কোটি কোটি মানুষ। দেশের সীমানা ছাড়িয়ে উপমহাদেশেও তাঁদের অনুরাগী ও শ্রোতারা মুগ্ধ ছিলেন। এই সব শিল্পীদের মহাপ্রস্থান হলেও থেকে যাবে তাঁদের কণ্ঠ-গরিমা। শিল্পীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Related posts

Leave a Comment