amfan cycloneOthers 

“অত্যন্ত বিরল”প্রাকৃতিক বিপর্যয় জানাতে চায় রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এক ভিডিও বার্তায় আম্ফানকে অত্যন্ত বিরল বা অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণার কথা জানিয়েছেন। এবিষয়ে তিনি জানান, ২০০৫ সালের জাতীয় বিপর্যয় মোকাবিলার আইন অনুযায়ী,আম্ফান লেভেল থ্রি এর বিপর্যয়।এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, কোনও রাজ্যের এক তৃতীয়াংশ বিপর্যস্ত হলে তাকে ওই পর্যায়ে ফেলা হয়।পশ্চিমবঙ্গে সরকারের হিসাব অনুযায়ী, ৭০শতাংশ জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আম্ফানের প্রভাবে।এক্ষেত্রে দাবি করা হয়েছে, লেভেল থ্রি বা এল থ্রি পর্যায়ের এই বিপর্যয়।উল্লেখ করা যায়, বিপর্যয় যদি লেভেল থ্রি পর্যায়ের হয়,তাহলে কেন্দ্রীয় সরকাররের তহবিল গড়া বাধ্যতামূলক।এক্ষেত্রে আবার বিপর্যস্ত রাজ্যের দায়িত্ব থাকে ক্ষয়-ক্ষতির হিসাব করে কত টাকার তহবিল গড়া হবে তার তথ্য কেন্দ্রের কাছে তুলে ধরা।সেই তহবিলের বেশির ভাগই টাকা কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Related posts

Leave a Comment