TarapithOthers 

২৪অগাস্ট খুলছে তারাপীঠ মন্দির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সোমবার থেকে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। শনিবার মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১আগস্ট থেকে করোনা সতর্কতার জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কমিটি। সভাপতি তারাময় মুখার্জি জানান, মন্দির খুললেও স্বাস্থ্যবিধির ওপর নজর দেওয়া হবে। তিনটি মূল গেটের সামনে বসানো থাকবে স্যানিটাইজার মেশিন। এছাড়াও সকলকে মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষার পরই দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। মন্দির খোলার সিদ্ধান্তের কথা শুনে শনিবার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় ও তাঁরা প্রসাদ বিতরণ করেন। অযোধ্যায় মন্দিরের ভূমিপুজোর দিনে এই তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করে পাঠানো হয়েছিল দ্বারকেশ্বর নদীর জল। তারাপীঠ মন্দির নিয়ে সংবেদনশীলতা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Related posts

Leave a Comment