Govt. Office TripuraOthers 

১৫০০ লোয়ার ডিভিশন ক্লার্ক নিচ্ছে ত্রিপুরা সরকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ১৫০০ জনকে নিচ্ছে ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং অধীনস্থ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। নিয়োগ হবে নন-গেজেটেড গ্রুপ-সি পদে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ থাকবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক (নন-গেজেটেড, গ্রুপ-সি): শূন্যপদ ১৫০০টি। মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা কম্পিউটার চালানোর জ্ঞান এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকলে অথবা বাংলা টাইপিস্টের ক্ষেত্রে কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান-সহ কম্পিউটারে বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ২৫টি শব্দ টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীর বাংলা/ ককবোরক -এর জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কোয়ালিফাইং নেচারের টাইপ-টেস্ট হবে কম্পিউটারে। ক্লারিক্যাল পোস্ট হোল্ড করার মতো শিক্ষাগত যোগ্যতা আছে এমন প্রতিবন্ধী প্রার্থীরা, টাইপ করতে অক্ষম – এই মর্মে স্টেট মেডিক্যাল বোর্ড বা রেজিস্টার্ড গভার্ণমেন্ট মেডিক্যাল অফিসারের দেওয়া সার্টিফিকেট থাকলে টাইপিং কোয়ালিফিকেশন এবং টাইপ টেস্টে ছাড় পাবেন।

৩১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪১ বছরের মধ্যে। তফশিলি/ শারীরিক প্রাতিবন্ধী/ সরকারি চাকুরেরা বয়সের উর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে ২টি পেপারে ১৭০ নম্বরের পরীক্ষা এবং ৩০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথম পেপারে থাকবে ইংরেজির ডেসক্রিপটিভ টাইপ ও এমসিকিউ টাফ প্রশ্ন। দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ এবং করেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত প্রশ্ন। ইন্টারভিউয়ের সময় দেখা হবে ইন্টেলেকচুয়াল এবিলিটি, কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধেপ্রার্থীর জ্ঞান ও আগ্রহ।

ফি বাবদ দিতে হবে৩০০ (তফশিলি হলে ২০০) টাকা। প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে http://employment.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ ডিসেম্বর, ২০২০ থেকে ৩০ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে। দরখাস্ত করার সময় পাসপোর্ট মাপের ছবি ও সই ছাড়া আর কোনও প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং ০১/ ২০২০। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment