winter and weather reportOthers 

বর্ষা বিদায়ে শীতের পথ উম্মুক্ত:পূর্বাভাস হাওয়া অফিসের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রিতে। কবে থেকে ঠান্ডা পড়বে তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। রাজ্য সহ গোটা দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। যার কারণে শীতের পথ উম্মুক্ত হয়ে গিয়েছে।শারদ উৎসব শেষ হতেই বর্ষার বিদায় লক্ষ্য করা গেল।আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর পশ্চিম বাতাসের প্রভাব আরও বাড়বে। এর জেরে নভেম্বরের শুরুতে শীতপ্রেমীদের কাছে সুখবর চলে আসছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর,রাজ্য থেকে বর্ষা বিদায়ের তারিখ ছিল ১৪ অক্টোবর । তবে সেই হিসেব মানেনি বর্ষা। বঙ্গোপসাগরে পর পর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমস্যা তৈরি হয়। সকালে শীত শীত ভাব এসে গিয়েছে।আবার রাতের দিকে হিমপড়া সহ ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছে।
এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ ভারতের কিছু রাজ্যে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে।হিমেল হাওয়া সহ মৌসুমি বায়ু প্রবেশ করবে গোটা দেশেই।আবার রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে দাঁড়ায় বেশ খানিকটা । কোথায় কোথায় ১৫-১৬ ডিগ্রিতে নেমে যায় তাপমাত্রার পারদ। এখন সামান্য কিছুটা বেড়েছে ।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,এই সময় সকালের দিকে পানাগড়ে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। কয়েকটি এলাকায় পরে তা কিছুটা বাড়ে। হিমেল হাওয়ার সামনে নতুন কোনও বাধা না এলে কালিপুজোর সময় সকাল ও রাতে শিশির পড়ার সম্ভাবনা প্রবল। শীত অনুভূত হওয়ার সম্ভাবনা থাকছেই।

Related posts

Leave a Comment