আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা সহ জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কখনওবা পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির ইঙ্গিত। কাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। বিকেল বা সন্ধ্যের দিকে এই সম্ভাবনা দেখা দিতে পারে বলে খবর । (ছবি: সংগৃহীত)

