ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টি বিঘ্নিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টি বিঘ্নিত। চতুর্থ দিনেও মেঘ-বৃষ্টি। বৃষ্টির জোরালো সম্ভাবনা। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের পক্ষে পাল্লা ভারী। প্রবল বৃষ্টির জেরে প্রথমদিন টসও হতে পারেনি ৷ আবার দ্বিতীয় ও তৃতীয় দিন খারাপ আলোর কারণে খেলা পুরো সময় হয়নি।
প্রথমে নিউজিল্যান্ড বোলাররা ভারতকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল ৷ তৃতীয় দিনের খেলায় শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন রস টেলর ৷
চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ তবে আবহাওয়া কেমন থাকে তার ওপর অনেকটাই নির্ভর করছে। চতুর্থ দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিউয়ি বোলার জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনে মাত্র ৬৪.৪ ওভার খেলা হয়।

