polo breedBreaking News Others 

দিল্লি মেট্রোর নিরাপত্তায় এবার বিশেষ প্রজাতির সারমেয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেট্রো রেলের নিরাপত্তায় এবার সারমেয়। জানা গিয়েছে, দিল্লি মেট্রোর সুরক্ষায় বিশেষ বন্দোবস্ত করছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবার বেলজিয়ান ম্যালিনয়েস প্রজাতির একটি সারমেয়কে আনা হচ্ছে। সারমেয়টির নাম ‘পোলো’।

কেন্দ্রীয়বাহিনী সূত্রে খবর, এই প্রজাতির কুকুরটিই ওসামা বিন লাদেনকে খুঁজতে মার্কিন নেভি সিলকে সাহায্য করেছিল। এবার দিল্লি মেট্রো রেলের নিরাপত্তায় সেই প্রজাতির কুকুরই মোতায়েন করা হচ্ছে বলে খবর। সূত্রের আরও খবর, এই একটি কুকুরই গন্ধ শুঁকতে, আক্রমণ করতে এবং পাহারা দিতে পারে। তিন বিভাগে দক্ষ এরা দক্ষ হয়। জার্মান শেফার্ড বা ল্যাব্রাডরের মতো প্রজাতির কুকুর এরমধ্যে যে কোনও একটা কাজই করতে সক্ষম।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী একটা কুকুরের জন্য ১ জন প্রশিক্ষকই নিয়োগ করে থাকে। তবে পোলো প্রজাতির কুকুর বিশেষ ধরনের হয়। তাদের জন্য ২ জন করে প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তৎপরতা, আক্রমণের দক্ষতা এবং গন্ধ শোঁকার ক্ষমতায় সমানভাবে দক্ষ। অন্য প্রজাতির কুকুররা প্রায় ৪ থেকে ৭ কিলোমিটার হাঁটতে পারে। তবে পোলো সেখানে ৪০ কিলোমিটার হাঁটতে সক্ষম। এর গন্ধ শোঁকার দুর্দান্ত ক্ষমতার জন্য জঙ্গি হামলার ক্ষেত্রেও সাহায্য করতে সক্ষম হবে বলে অনুমান করে হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, দিল্লি মেট্রোর নিরাপত্তার ভার রয়েছে সিআইএসএফ-এর কে-৯ দলের উপর। এতদিন ওই দলে ছিল ৬১টি সারমেয়। এবার তাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে পোলো।

Related posts

Leave a Comment