Tirupati MandirOthers 

তিরুপতি মন্দির ভক্তদের দর্শনের জন্য উন্মুক্তই রাখা হচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিরুমালার পবিত্র তিরুপতি মন্দির ভক্তদের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে। এখনই তা বন্ধ করা হবে না বলে জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, দেশে আনলক পর্বে গত ১১ জুন দর্শনের জন্য খুলে দেওয়া হয় তিরুপতি মন্দির। এরপর খবর পাওয়া যায়, মন্দিরের বেশ কয়েকজন পুরোহিত ও কর্মচারীর করোনা ধরা পড়েছে। সেই খবর সামনে আসতেই মন্দির বন্ধ রাখা হবে কি না, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। অন্যদিকে মন্দিরের চেয়ারপার্সন ওয়াই ভি সুব্বা রেড্ডি জানিয়েছেন, এমন কোনও প্রমাণ নেই দর্শনার্থীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই দর্শনের জন্য মন্দির বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। অন্য একটি সূত্রের খবর, মন্দিরের ১৪০ জন কর্মচারীর মধ্যে ১৪ জন পুরোহিতের করোনা পজিটিভ ধরা পড়েছে। আবার মন্দিরে নিরাপত্তায় মোতায়েন থাকা এক পুলিশকর্মীও সংক্রামিত হয়েছেন, এমনটা খবর মেলে। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষের দাবি, কেবলমাত্র একজন পুলিশকর্মীরই করোনা ধরা পড়েছে। তাছাড়া কোনও পুলিশকর্মী আক্রান্ত হননি। তিরুপতি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিভিন্ন মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

Related posts

Leave a Comment