HoroscopeOthers 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): নিজের ঈর্ষাপরায়ণ ব্যবহার দুঃক্ষিত ও অবসাদ গ্রস্ত করতে পারে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ীর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ কাউকে কথা দেওয়া ঠিক হবে না যদি তা রাখা সম্ভব না হয়। পরিবার, সন্তান ও বন্ধুদের সাথে কাটানো সময় শক্তি পুনর্সঞ্চয়ে অত্যাবশ্যক হবে। শুভ সংখ্যা: ৭

♉/বৃষ (Taurus): কোনও আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ তা যে কোনও পরিস্থিতিতে ফেরত দিতে হতে পারে। বন্ধুরা ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। প্রেমের ক্ষেত্রে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকা প্রয়োজন। আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে যাওয়া মঙ্গলকারক হবে। শুভ সংখ্যা: ৭                          

♊/মিথুন (Gemini): চাপমুক্ত হতে সন্তানদের সঙ্গে কাটানো প্রয়োজন। কোনও প্রতিবেশী আজ ঋণ চাইতে আসতে পারে, ঋণ দেওয়ার আগে তাঁদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া দরকার। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের জন্য ভালো দিন। শুভ সংখ্যা: ৫

♋/কর্কট (Cancer): বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দদায়ক এবং আকর্ষণীয় হবে। বিতর্ক বা কর্মক্ষেত্রের রাজনীতিতে নিজের প্রাধান্য পরিলক্ষিত হবে। নিজেরে জন্য সময় থাকলেও কর্মক্ষেত্রের কোনও সমস্যা পীড়িত করতে পারে। অর্থ ও সময় নষ্ট করে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

♌/সিংহ (Leo): আজ করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে। বন্ধুরা ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। কোনও কঠিন কাজ সম্পূর্ণ হওয়ায় বন্ধুরা ভূয়সী প্রশংসা করবে। খাওয়াদওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। অহেতুক মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। শুভ সংখ্যা: ৭

♍/কন্যা (Virgo): স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে চাপে থাকতে হতে পারে। সুতরাং অর্থ নিরাপদে রাখা প্রয়োজন। প্রেম-সাহচর্য্য ও বন্ধন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে নিজের গোপনীয় বিষয়গুলি ভাগ করে নেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্রে আজ পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

♎/তুলা (Libra): মনের মধ্যে ইতিবাচক চিন্তা বজায় রাখা প্রয়োজন। আজ সেই সমস্ত আত্মীয়দের এড়িয়ে চলা প্রয়োজন যারা আগে ঋণ নিয়ে পরে তা আর ফেরত দেয়নি। পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ঘরে সমস্যার উৎত্থান হতে পারে, কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে সঙ্গীকে সমালোচনা করা ঠিক হবে না। শুভ সংখ্যা: ৭ 

♏/বৃশ্চিক (Scorpio): কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে কিছু মতভেদ কাজে মনোনিবেশে বিঘ্ন ঘটাতে পারে। আজ কোনও প্রকার বিনিয়োগ এড়িয়ে চলা প্রয়োজন। আত্মীয় বা বন্ধুরা চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলার সময় বাক্য ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

♐/ধনু (Sagittarius): স্বাস্থ্য ভালো রাখতে পারে এমন বিষয়ের ওপর কাজ করার জন্য ভালো দিন। কিছু বাড়তি উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ভুল ভাববিনিময় বা বার্তা দিনটি নিষ্প্রাণ করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৬

♑/মকর (Capricorn): শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করা যেতে পারে। অহেতুক অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনও ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো। আজ প্রেমের ক্ষেত্রে কোনও প্রতিশ্রুতি রাখা সম্ভব হবে না। শুভ সংখ্যা: ৬

♒/কুম্ভ (Aquarius): অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করা ঠিক হবে না। মানসিক শান্তির জন্য আজ ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে হতে পারে। ব্যক্তিগত সহায়তা সম্পর্কের উন্নতি ঘটাবে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৪

♓/মীন (Pisces): ভবিষ্যতে সম্পদ সঞ্চয়ের জন্য স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে পরিকল্পনা হতে পারে। সঙ্গী সহায়ক হবে। প্রেমের ক্ষেত্রে সৌভাগ্যশালী দিন। নিজের নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংশা লাভ। ধ্যান পরিত্রাণ আনতে পারে। সমাজের উঁচু স্তরের ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। শুভ সংখ্যা: ১

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment