আজকের রাশিফল
মঙ্গলবার ০১পৌষ ১৪৩১; ই: ১৭ ডিসেম্বর ২০২৪

মেষ (Aries): আজ হালকা বোধ হবে এবং উপভোগ করার সঠিক মেজাজ বজায় থাকবে। শ্বশুরকুল থেকে আর্থিক সহায়তা লাভের সম্ভাবনা।সন্তানরা বাড়ির কাজ সম্পূর্ণ করতে সহায়ক হবে। কোনো সমবেদনশীল বন্ধুর সাথে দেখা হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক ও অত্যন্ত লাভদায়ক হবে। শুভ সংখ্যা: ১

বৃষ (Taurus): কাজের চাপ এবং ঘরে বিরোধ অস্তিতিশীল করে তুলতে পারে। বাড়তি উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো প্রয়োজন। বন্ধু এবং পরিবারের সদস্যরা ভালোবাসা ও সহায়তা প্রদান করবে। দিনের শুরু যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল প্রদান করবে। শুভ সংখ্যা: ৯

মিথুন (Gemini): চোখের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের দূষিত বাতাবরণ এড়িয়ে চলা প্রয়োজন। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণ উপার্জন করা সম্ভব হয়ে উঠবে। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করবে। শুভ সংখ্যা: ৭

কর্কট (Cancer): ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পরার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। খুশি-প্রাণোচ্ছল ও স্নেহশীল মেজাজ চারপাশের উপস্থিত ব্যক্তিদের আনন্দ দেবে। নিজের কাজে মনোনিবেশ ও অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ২

সিংহ (Leo): স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি ভালো যাবে না। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সহায়তায় আজ চাকরিতে আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জমায়েতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। কোনও নতুন প্রকল্প গ্রহণ করার আগে ভালোকরে ভেবে দেখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

কন্যা (Virgo): বেকার যুবকদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী কিছু চক্রান্ত করতে পারে, ফলে সাবধান হওয়া প্রয়োজন। বিপুল প্রত্যয়ের সাথে লাভ গ্রহণ করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

তুলা (Libra): বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচী আরাম করতে যথেষ্ট সময় প্রদান করবে। ফাটকায় অর্থ লগ্নি করে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বন্ধু এবং পরিবারের সদস্যরা সময়ের বেশিরভাগটাই দখল করে রাখবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক (Scorpio): আজ চারপাশের মানুষদের সম্প্রসারিত সমর্থন খুশি করে তুলবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। সন্তানদের চিন্তাগুলিকে সমর্থন করা প্রয়োজন। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন সাহসকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ৩

ধনু (Sagittarius): মন সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিঘ্নিত হতে পারে। নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা প্রয়োজন। আজ দিনটি অনুকূলে থাকায় অনেক সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে কেউ পরিকল্পনা ভেস্তে দিতে পারে, অতএব সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। স্ত্রী সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৯

মকর (Capricorn): আজ কোনও নতুন উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা যা আর্থিকভাবে লাভবান করবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চাপ ও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছু মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। খালি সময় বন্ধুদের সাথে কাটানো যেতে পারে।শুভ সংখ্যা: ৮

কুম্ভ (Aquarius): অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে রসকষহীন করে তুলতে পারে। আজ বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ উপকারে আসবে। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে শত্রুরা কোনও ভালো কাজের জন্য প্রশংসা করবে। শুভ সংখ্যা: ৬

মীন (Pisces): করোও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ যে কোনও পরিস্থিতিতে তা পরিশোধ করতে হতে পারে। সন্ধ্যায় বন্ধুদের সাথে বেরোনো উপকারে আসবে। নিজের ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলা ঠিক হবে না। কারো কারো জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হতে পারে। শুভ সংখ্যা: ৪
(সংগৃহীত)

