আজকের রাশিফল
রবিবার ০১ আশ্বিন ১৪২৯; ই: ১৮ সেপ্টেম্বর ২০২২
♈/মেষ (Aries): আজ পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানো প্রয়োজন। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। আজ বিশ্রাম নেওয়ার দিন। নিজের লুকোনো গুণাবলীকে কাজে লাগানো যেতে পারে। স্ত্রী তাঁর বন্ধুদের সঙ্গে বেশি ব্যস্ত থাকায় হতাশ হতে হবে। শুভ সংখ্যা: ৩
♉/বৃষ (Taurus): ভালো জীবনযাত্রার জন্য স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করা প্রয়োজন। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে চিন্তা-ভাবনা করে অর্থ ব্যয় করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবণতা সামলে রাখতে না পারলে সম্পর্কে ভাঙ্গন অনিবার্য। শুভ সংখ্যা: ২
♊/মিথুন (Gemini): বিপদের সময় ধৈর্য হারানো ঠিক হবে না। কোনও অতিথি আজ বাড়িতে আসতে পারে। সামাজিক অনুষ্ঠানে বন্ধু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। নিজের মনের মতো কাজে আনন্দ লাভ। শুভ সংখ্যা: ৯
♋/কর্কট (Cancer): স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নেওয়া প্রয়োজন। করোও সাহায্যে অর্থ উপার্জন করার সম্ভাবনা। নিজের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার তাঁদের অসন্তুষ্ট করবে। যাদের সঙ্গে সময় খারাপ কাটে তাঁদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৪
♌/সিংহ (Leo): রক্তচাপের রোগীদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হওয়া প্রয়োজন। বিদিশে পড়াশোনা করতে ইচ্ছুক বিদ্যার্থীদের আর্থিক সংকট আজ বিরক্ত করতে পারে। আজ সতর্ক থাকা প্রয়োজন, কেউ ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। শুভ সংখ্যা: ২
♍/কন্যা (Virgo): আজ হালকা বোধ হবে এবং উপভোগ করার সঠিক মেজাজ বজায় থাকবে। কোনও পুরোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। নিজের পছন্দসই কাজে বাধার আশঙ্কা। নিজের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। শুভ সংখ্যা: ১
♎/তুলা (Libra): আজ আর্থিক লেনদেন অবিচ্ছিন্ন ভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণ সঞ্চয় করা সম্ভব হয়ে উঠবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে। পরিবার ও বন্ধুদের সাথে মজাদার দিন কাটবে। শুভ সংখ্যা: ৩
♏/বৃশ্চিক (Scorpio): আজ করা সঞ্চয় ভবিষ্যতে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। পরিবারের প্রতি কাঠিন্য শান্তি বিঘ্নিত করতে পারে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। প্রতিবেশীদের দ্বারা বিবাহিত জীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৫
♐/ধনু (Sagittarius): আজ স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু সতর্কতা মূলক ব্যবস্থা না নিলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করা প্রয়োজন। শিশুরা বিদ্যালয়ের ব্যাপারে কিছু পরামর্শ চাইতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে। প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২
♑/মকর (Capricorn): শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন।পিতা-মাতার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের মধ্যে পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে, ফলে সঙ্গীকে নিজের অবস্থান বোঝাতে অসুবিধা হওয়ার আশঙ্কা। আজ আত্মবিশ্বাসের স্তর কম থাকবে। শুভ সংখ্যা: ২
♒/কুম্ভ (Aquarius): আজ আধ্যাতিকতার জন্য উপযুক্ত সময়। এতে মানসিক চাপ কমতে পারে। ধ্যান এবং যোগ মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে বন্ধু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯
♓/মীন (Pisces): কিছু প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কা। সঙ্কটের মুহূর্তে আত্মীয়দের কাছে পাওয়ার সম্ভাবনা। আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্র উত্তেজনাপূর্ণ হবে। কর ও বীমা সংক্রান্ত বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৬
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

