horoscopeLifestyle Others 

আজকের রাশিফল

রবিবার ২৬ কার্তিক ১৪২৯; ই: ১৩ নভেম্বর ২০২২

♈/মেষ (Aries): বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখতে চেষ্টা করবে। প্রয়োজনীয় গৃহস্থালির বস্তুগুলিতে অর্থ ব্যয় করে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা থাকলেও ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে বাঁচাবে। প্রেমের উন্মাদনা প্রবল হতে পারে। ঘরে অতিথি সমাগম আনন্দদায়ক এবং চমৎকার দিনে পরিণত করবে। শুভ সংখ্যা: ২

♉/বৃষ (Taurus): স্বাস্থ্যের দিক থেকে আজ অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। বেশি খরচ করা বা সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে গোপন তথ্য প্রকাশ করা ঠিক হবে না। ভ্রমণে আনন্দ লাভ এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। শুভ সংখ্যা: ১

♊/মিথুন (Gemini): মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। একাধিক উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নিজের বাক সংযমের প্রয়োজন যাতে গুরুজনদের অভিমানে আঘাত না লাগে। আজ নানা সমস্যাগুলির দিকে দৃষ্টিপাত করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): আনন্দ উদযাপনের খুশি বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া যেতে পারে। কোন নতুন অর্থনৈতিক বোঝাপড়া চূড়ান্ত হওয়ায় আর্থিক অবস্থা সবল হবে। কোনও অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করা প্রয়োজন। প্রীয় ব্যক্তির কাছ থেকে সুন্দর বার্তা বা যোগাযোগ মনোবল বাড়িয়ে তুলতে পারে। শুভ সংখ্যা: ৩

♌/সিংহ (Leo): নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে আজ চমৎকার দিন। অত্যাধিক খরচ থেকে নিজেকে বিরত রাখা প্র্রয়োজন। সন্তানদের চিন্তাগুলিকে সমর্থন করা দরকার। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করা যেতে পারে। শুভ সংখ্যা: ১

♍/কন্যা (Virgo): স্বাস্থ্যের সমস্যার জন্য কোনও গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কোনও উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকায় আর্থিকভাবে লাভবান করতে পারে। কোনও বিতর্কে জড়িয়ে পড়লে রুক্ষ বিবৃতি দেওয়া থেকে দূরে থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra) কোনো কিছু বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া ঠিক হবে না, পরে বড় সমস্যা তৈরি করতে পারে। আত্মীয়রা সমর্থন করবে এবং মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নিতে সাহায্য করবে। বাক সংযমের অভাবে বাড়ির লোকেদের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ২

♏/বৃশ্চিক (Scorpio): কোনও আত্মীদের ঋণ দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল থাকতে পারে। কাজের চাপের ফলে পরিবার ও বন্ধুদের কোনও সময় না দেওয়ার জন্য মন বিষাদাচ্ছন্ন হতে পারে। শুভ সংখ্যা: ৪

♐/ধনু (Sagittarius): মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে নেতিবাচক চিন্তা দূর করা প্রয়োজন। কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখতে পারলে এর থেকে পরিত্রাণ লাভ হতে পারে। অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালতের রায় স্বপক্ষে যাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

♑/মকর (Capricorn): অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ স্বাস্থ্য খারাপ করতে পারে। মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা প্রয়োজন। অমীমাংসিত সমস্যা জটিল হওয়ায় অর্থব্যয় নিরানন্দ করে তুলতে পারে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। শুভ সংখ্যা: ১

♒/কুম্ভ (Aquarius): আজ শক্তির প্রাচুর্যতা থাকলেও কাজের চাপ বিরক্তির কারণ হয়ে উঠবে। জমিজমায় বিনিয়োগ লাভদায়ক হবে। ঘরে কোনও পরিবর্তন করার আগে বড়দের অনুমতির প্রয়োজন রয়েছে। পারিবারের কোনও সদস্যের খারাপ স্বাস্থ্যের কারণে প্রেমে ভোগান্তির আশঙ্কা। শুভ সংখ্যা: ৮

♓/মীন (Pisces): অন্যদের মনে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হতে পারে। আজ অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এবং পরামর্শের জন্য পিতা-মাতার মতো ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে। অত্যাধিক শক্তি ও অসাধারণ উদ্যম অনুকূলে ফলাফল আনতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৫

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment