আজকের রাশিফল
বৃহস্পতিবার ১১ পৌষ ১৪৩০; ই: ২৮ ডিসেম্বর ২০২৩
♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য ও সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে। কোনও প্রকার বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। ভুল ভাব বিনিময় বা বার্তা দিনটিকে নিষ্প্রাণ করে তুলতে পারে। আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে অগ্রগতির সম্ভবনা রয়েছে। শুভ সংখ্যা: ৯
♉/বৃষ (Taurus): নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলা দরকার। আকস্মিক অর্থের আগমন ব্যয়ভার নিয়ন্ত্রণ করবে। সন্তানরা মনোযোগ দাবি করলেও সুখও বয়ে আনে। প্রেমের ক্ষেত্রে আশ্চর্জজনক দিন হতে চলেছে। দীর্ঘমেয়াদি সুবিধা আছে এমন প্রকল্পে কাজ করা উচিত। শুভ সংখ্যা: ৮
♊/মিথুন (Gemini): ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস চারপাশের মানুষের মনে চাপ ফেলতে পারে। নতুন প্রকল্পে কাজ করার সুবিধার জন্য আজ সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে পারার সম্ভাবনা। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। ভুল ভাব বিনিময় বা বার্তা দিনটিকে নিস্প্রান করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৬
♋/কর্কট (Cancer): আজ অর্থ সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকলে আদালত স্বপক্ষে সিদ্ধান্ত নেবে, যা আর্থিক উপকারে আসবে। ফেলে রাখা ঘরের কাজে কিছুটা সময় ব্যয় হতে পারে। আজ প্রেমের ক্ষেত্র ভালো যাবে না। নিজের কোনও পরিকল্পনা কোনও অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। শুভ সংখ্যা: ১
♌/সিংহ (Leo): স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি যত্নের প্রয়োজন রয়েছে। বন্ধুদের সাথে কোনও অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয় করতে হলেও আর্থিক দিক সবল থাকবে। আজ নতুন বন্ধু বা পোশাক পরিচ্ছদ লাভের সম্ভাবনা। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে স্ফূর্তি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৮
♍/কন্যা (Virgo): মেজাজের গোলমাল কোনও বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। আজ কোনও দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলা প্রয়োজন। মানহানির আশঙ্কা এড়াতে নিজেদের ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে না এনে, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে তা সমাধান করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৭
♎/তুলা (Libra): আজ গাড়ি চালানোর সময় যত্নশীল হওয়া প্রয়োজন। আর্থিক অভাব এড়াতে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নেওয়া যেতে পারে। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। মনিব বা ঊর্ধ্বতন কৃতপক্ষকে বাড়িতে আমন্ত্রনের জন্য দিনটি ভালো নয়। শুভ সংখ্যা: ৯
♏/বৃশ্চিক (Scorpio): ইচ্ছা শক্তির অভাব আবেগগত ও মানসিক মনোভাবের শিকার হতে পারে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণ সঞ্চয় করা সম্ভব হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগের অভাব হতাশাগ্রস্থ্য করে তুলতে পারে। শুভ সংখ্যা: ২
♐/ধনু (Sagittarius): গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। আজ জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপর নজর কেন্দ্রীভূত করা উচিত। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৮
♑/মকর (Capricorn): কোনও আশাপূরণের সম্ভাবনা রয়েছে। কিছু বাড়তি উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। কোনও বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপদেশ চাইতে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার জন্য বিরক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৮
♒/কুম্ভ (Aquarius): স্বাস্থ্য ভালো যাবে। কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। পেশাদারি ক্ষমতা ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বাড়ানো প্রয়োজন। কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৬
♓/মীন (Pisces): মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। কোনও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক বস্তু ঠিক করার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজ অগ্রাধিকারে থাকা দরকার। নতুন অংশীদারিত্ব আজ আশাপ্রদ হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৩
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

