আজকের রাশিফল
বুধবার ১৬ মাঘ ১৪৩০; ই: ৩১ জানুয়ারি ২০২৪
♈/মেষ (Aries): স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। ব্যয় বৃদ্ধি পেলেও আয়ের উত্থান আর্থিক স্থিতিশীলতা বজায় রাখবে। পারিবারিক পরিস্থিতি আশানুরূপ নাও হতে পারে, কোনও বিতর্কের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে উৎসাহময় দিন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে। শুভ সংখ্যা: ৬
♉/বৃষ (Taurus): ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। বড় কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজ সম্ভবত বাড়ির মধ্যে এবং চারপাশের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব হতে পারে। কর্মক্ষেত্রে আজ প্রাধান্য বজায় থাকবে। শুভ সংখ্যা: ৭
♊/মিথুন (Gemini): কর্মক্ষেত্রে ও ঘরে কিছু চাপ বিব্রত করে তুলতে পারে। বিনোদন ও রুপর্চচায় বেশি খরচ করা ঠিক হবে না। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান থাকায় মন খারাপ হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক ভ্রমণ ইতিবাচক ফল প্রদান করবে।শুভ সংখ্যা: ৯
♋/কর্কট (Cancer): স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নেওয়া প্রয়োজন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে হতে পারে যা আর্থিক অবস্থা কিছুটা টানটান করে তুলবে। নিজের করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে, সাবধান থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫
♌/সিংহ (Leo): সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। সন্তানদের সমস্যা মোকাবিলা করতে কিছু সময় বার করা প্রয়োজন। স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে দিনটা কিছুটা খারাপ হতে পারে। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী ধকলসাধ্য হয়ে উঠবে। শুভ সংখ্যা: ৯
♍/কন্যা (Virgo): বয়স্করা বাড়তি শক্তি কোনও ইতিবাচক কাজে লাগাতে পারলে শুভ ফল লাভ করতে পারে। আজ বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ উপকারে আসবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও প্রেমের ক্ষেত্র আশানুরূপ হবে। কর্মক্ষেত্রে সমস্যা তীব্রতর হয়ে উঠবে। শুভ সংখ্যা: ৫
♎/তুলা (Libra): স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। ব্যবসায়ীদের আজ ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। সহকর্মীদের সমালোচনার সময় কৌশলের প্রয়োজন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম লাভজনক দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা: ৯
♏/বৃশ্চিক (Scorpio): শারীরিক মনোবল বজায় রাখতে খেলাধুলায় সময় ব্যয় করা প্রয়োজন। বাড়তি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা যেতে পারে। স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে। কর্মক্ষেত্রে কোন ভুল কাজের খেসারত দিতে হতে পারে। ব্যবসায়ীদের আজ ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করতে হতে পারে। শুভ সংখ্যা: ৩
♐/ধনু (Sagittarius): ঈর্ষাপরায়ণ ব্যবহার দুঃক্ষিত ও অবসাদগ্রস্থ করে তুলতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে ব্যয়ভার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বাড়ির কাজে প্রায়শই ব্যস্ত থাকতে হতে পারে। উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন সাহসকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ৫
♑/মকর (Capricorn): নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বোধশক্তি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করতে পারে, অতএব ধৈর্য্য বজায় রাখা প্রয়োজন। দীর্ঘস্থায়ী সম্ভাবনাময় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। শুভ সংখ্যা: ৩
♒/কুম্ভ (Aquarius): গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকায় রাতের দিকে আর্থিক উন্নতি হতে পারে। কোনও কিছু চূড়ান্ত করার আগে পরিবাবের সদস্যদের মতামত নেওয়া প্রয়োজন। একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৩
♓/মীন (Pisces): অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে রসকষহীন করে তুলবে। আজ নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা প্রয়োজন। অতিথিদের প্রতি রূঢ় হওয়া ঠিক হবে না। আপাতদৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে যোগাযোগ ব্যবস্থাগুলিকে ব্যবহার করা প্রয়োজন। শুভ সংখ্যা: ২
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

