HoroscopeLifestyle Others 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): অনাকাঙ্খিত চিন্তাগুলি মন দখল করে রাখতে পারে। এমন জিনিস কেনার পক্ষে ভালো দিন যার দাম বাড়তে পারে। কর্মক্ষেত্রে অত্যধিক চাপের ফলে পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে প্রেমে বিচ্ছেদ অনিবার্য্য হয়ে উঠবে। শুভ সংখ্যা: ৮

♉/বৃষ (Taurus): স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আজ কাউকে ঋণ দেওয়া ঠিক হবে না। অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। শুভ সংখ্যা: ৮

♊/মিথুন (Gemini): বয়স্ক ব্যক্তিরা হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে। সৃজনশীল ধারণার জন্য প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে, কিন্তু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পরিবারের সদস্যদের প্রতি নিজের ধারণা জোর করে চাপিয়ে দেওয়া উচিত হবে না, এতে বিতর্কের সৃষ্টি হবে। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অর্থ পরিচালন ও সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণ ব্যক্তির পরামর্শ নেওয়া যেতে পারে। পরিবারের প্রতি কঠোর মনোভাব শান্তি বিঘ্নিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৯

♌/সিংহ (Leo): নিরন্তর উদ্যম ও সাধারণ বুদ্ধি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করবে, অতএব ধৈর্য বজায় রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে। আজ খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নিজের পছন্দসই কাজ করা সম্ভব হয়ে উঠবে। শুভ সংখ্যা: ৮

♍/কন্যা (Virgo): আজ করোও সাহায্যে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর মতামত অবহেলা করলে সে ধৈর্ষ্য হারাতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও প্রকার অভিমানের কথা উল্ল্যেখ করা ঠিক হবে না। স্ত্রীর জরুরি কাজের জন্য দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। শুভ সংখ্যা: ৬

♎/তুলা (Libra): পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মধ্য দিয়ে নিজের একাকিত্ব দূর করা যেতে পারে। নতুন চুক্তিগুলো লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত ফল দেবে না। আর্থিক বিনিয়োগের সময় কোনও হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ৮

♏/বৃশ্চিক (Scorpio): মানসিক স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। বাড়তি অর্থ এমন নিরাপদ স্থানে রাখা প্রয়োজন যাতে প্রয়োজনের সময় ফেরত পাওয়া যায়। এমন বন্ধুদের সাথে দেখা করা দরকার যার সহায়তার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখা দরকার। শুভ সংখ্যা: ১

♐/ধনু (Sagittarius): আজ কল্যাণকর দিন হওয়ায় দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা। কোনও অতিথি আজ বাড়িতে আসতে পারে, তবে তার ভাগ্যে আর্থিক উন্নতির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাবধান থাকা প্রয়োজন কেউ কিছু ক্ষতিসাধন করতে পারে।শুভ সংখ্যা: ৭

♑/মকর (Capricorn): অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি থাকায় প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে সাহায্য করবে। অচেনা ব্যক্তির সহায়তায় অর্থ বিনিয়োগ করে থাকলে আজ সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয় ও বন্ধুদের কাছে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭

♒/কুম্ভ (Aquarius): আজ পরোপকারের কাজে মানসিক শান্তি লাভের সম্ভাবনা রয়েছে। কোনও পুরোনো বিনিয়োগের থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা থেকে দূরে থাকা প্রয়োজন। আজ খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। শুভ সংখ্যা: ৫

♓/মীন (Pisces): ব্যস্ত কাজের সূচী খিটখিটে করে তুলতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আর্থিক ক্ষেত্রে এমন কোনও পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে ক্ষতি হয়। সামাজিক অনুষ্ঠানে যুক্ত হয়ে বন্ধু ও পরিচিতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা: ৩

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment