আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর, ঝার্সিকোটা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী বায়ু। আবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পুজোর সময় বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে,আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির ইঙ্গিত থাকছে।
(ছবি: সংগৃহীত)

