২০ এপ্রিল থেকে টোল নেওয়া শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টোল নেওয়া আবারও চালু হতে চলেছে জাতীয় সড়কগুলিতে।এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই সংক্রান্ত বিষয়ে চিঠিও দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রক।সূত্রের খবর, ২০এপ্রিল থেকে আবারও টোল নেওয়া শুরু হবে। গত ২৫মার্চ থেকে টোল নেওয়া বন্ধ ছিল করোনাজনিত কারণে।

