নিউটাউনে বন মহোৎসব কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন মহোৎসব কর্মসূচি পালন করার কাজ শুরু করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অর্থরিট। সূত্রের খবর, এই উপলক্ষ্য সামনে রেখে সংস্থার অফিসে চারা রোপণ করা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের গাছের চারা। এনকেডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১০ হাজার চারা রোপণ করা হবে। রথযাত্রার দিনে সেই কাজের সূচনা করা হয়েছে। এই কাজে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দা, আবাসিক সমিতি থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থা ও একাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

