tamanashBreaking News Others 

প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ প্রয়াত।২০০১ সালে তিনি প্রথমবার জয়ী হয়েছিলেন।তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি একজন ছিলেন৷সূত্রের খবর ২০১১ সাল থেকে টানা বিধায়ক ছিলেন তিনি৷ বিধায়ক তমোনাশ ঘোষ থাকতেন কালীঘাটে৷সূত্রের আরও খবর, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ মে থেকে চিকিত্‍সাধীন ছিলেন তিনি৷মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর৷তমোনাশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা।১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ ও তাঁর ৩৫ বছরের সহকর্মী ছিলেন তমোনাশ৷

Related posts

Leave a Comment