21 july and mamataBreaking News Others Politics 

২১শে জুলাইয়ের বার্তা তৃণমূল সুপ্রিমোর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লিতে তৃণমূলের ২১শে জুলাই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম সহ বিরোধী পক্ষের নেতারা ৷ “যত সময় নষ্ট করবেন, তত দেরি হয়ে যাবে ৷” তৃণমূলের শহীদ দিবসে ২১শের মঞ্চ থেকে এমনই বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যে বিরোধী নেতাদের দ্রুত বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের আহবান জানালেন তিনি। আগামী সপ্তাহেই দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সেকথা উল্লেখ করে কংগ্রেস নেতা পি চিদম্বরম, এনসিপি নেতা শরদ পাওয়ারদের দিল্লিতে একটি বৈঠক ডাকারও আবেদন জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ বিজেপি বিরোধী জোট গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য এটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

তৃণমূল সুপ্রিমোর আরও বক্তব্য,”গণতন্ত্র বিপদে ৷২০২৪-এ কী হবে জানি না ৷ তাই বলছি, যত সময় নষ্ট করবেন তত দেরি হয়ে যাবে ৷ বিরোধীদের নিয়ে দ্রুত ফ্রন্ট গঠন করে ফেলতে হবে ৷ দু-বছর দিল্লি যেতে পারিনি৷ এবার গিয়ে বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করতে চাই ৷” উল্লেখ করা যায়, দিল্লিতে তৃণমূলের একুশে জুলাই উদযাপনে হাজির ছিলেন বিরোধী পক্ষের নেতারা ৷

Related posts

Leave a Comment