Turist JungleOthers 

করোনা বিপত্তিতে সঙ্কট বেড়েছে পর্যটন-শিল্পে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটনের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা। লকডাউনের পর অর্থনীতি তলানিতে নামবে এমনই পূর্বাভাস। বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন, তারও ইঙ্গিত। এখন কম-বেশি প্রত্যেকের মধ্যেই এই ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, দেশের বেশ কয়েকটি রাজ্য পর্যটন-শিল্পের উপর অনেকাংশে নির্ভরশীল। ভ্রমণ পিয়াসী বাঙালির এবছরের গ্রীষ্মকালীন ভ্রমণ বাতিল হয়েছে। করোনা পরিস্থিতির জেরে পুজোর ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনেকদিন ভোগাবে। এরপর পর্যটন-শিল্পের কী অবস্থা হতে পারে, তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার করোনা পরিস্থিতির পাশাপাশি অন্য অনেক ক্ষেত্রেই নজর দিচ্ছে। কৃষিক্ষেত্র, ১০০ দিনের কাজ ও চা-বাগান-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাবনা-চিন্তা শুরু করেছে। কীভাবে এসব চালু রাখা যায় সে সম্পর্কে ভাবনাচিন্তা ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অর্থনীতি সচল রাখতে গেলে পর্যটনের দিকেও নজর দেওয়া আবশ্যক বলে মনে করছেন বড় একটা অংশ। পর্যটন ব্যবসা থেকে অনেকের রুটি-রুজির বন্দোবস্ত হয়। পাশাপাশি রাজস্ব ক্ষেত্রেও এই ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জঙ্গলে বেড়াতে যাওয়ার মরসুম মূলত মার্চ-এপ্রিল-মে মাসে। এই সময়ে করোনা বিপত্তিতে সঙ্কট বেড়েছে পর্যটন-শিল্পে।

Related posts

Leave a Comment