bangla and bhasadibasEducation Others 

মাতৃভাষা দিবসে সৌভ্রাতৃত্বের বন্ধন দুই বাংলার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি।”২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সূত্রের খবর,প্রতি বছরই এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের বহু মানুষই বাংলাদেশের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে যান মিলিত হতে। সৌভ্রাতৃত্বের এই বন্ধন রয়েছে দীর্ঘকালের।

বাংলাভাষা ও সংস্কৃতিপ্রেমী মানুষের এই মেলবন্ধন ঘিরে উৎসাহ থাকে। দুই বাংলার মানুষের স্বার্থে ২০০৮সালের ১৪ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে “মৈত্রী এক্সপ্রেস”চালু হয়। করোনা আবহে তা বন্ধ রয়েছে। পর্যটন ভিসাও মিলছে না করোনা পরিস্থিতিতে। সব মিলিয়ে ভিন্ন চেহারা এবার। ঢাকায় ভাষা দিবসের অনুষ্ঠানে অনেকেরই যাওয়া সম্ভব হচ্ছে না। “অমর একুশে”-র ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে উৎসাহ তবুও রয়েছে।

Related posts

Leave a Comment