মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য নির্বাচিত উদ্ধব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য নির্বাচিত হলেন। সূত্রের খবর, রাজ্যের আইনসভার সদস্য না-হয়েই ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন উদ্ধব ঠাকরে। জানা গিয়েছে, আগামী ২৭ মে-র মধ্যে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হতে হত তাঁকে। উদ্ধব ঠাকরে-সহ ৯ জন বিনা লড়াইয়ে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪ জন রয়েছেন বিজেপি-র, এমনটা জানা যায়।

