United Nations-2Others 

দুর্ভিক্ষের আবহে রাষ্ট্রপুঞ্জের অনুদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে অতিমারির জেরে আফ্রিকা ও পশ্চিম এশিয়ার প্রায় ৭টি দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, এই অবস্থায় মোকাবিলার জন্য ওই ৭টি দেশে ১০ কোটি ডলার অনুদান দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৮ কোটি ডলার অনুদান দেওয়া হচ্ছে আফগানিস্তান, বুরকিনা ফাসো, কঙ্গো, নাইজিরিয়া, সাউথ সুদান ও ইয়েমেনকে। পাশাপাশি বাকি ২ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে ইথিয়োপিয়ায় দুর্ভিক্ষ মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসেবে।

Related posts

Leave a Comment