অর্থনীতির মোকাবিলা করার ক্ষমতা বেশি ভারতের : রাষ্ট্রপুঞ্জ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের আস্থা ভারতীয় অর্থনীতিতেই। সূত্রের খবর, করোনা আবহে বিপর্যস্ত হলেও দীর্ঘ মেয়াদে ভারতের অর্থনীতির বিপদ মোকাবিলা করার ক্ষমতা সবচেয়ে বেশি বলে মনে করে রাষ্ট্রপুঞ্জ। এক রিপোর্টে এমনই অভিমত ব্যক্ত করা হয়েছে। উল্লেখ করা যায়, করোনার ধাক্কা সামলে আগামী দিনে বৃদ্ধির মুখ দেখা ও দেশের বিশাল বাজারই ভারতে বিদেশি লগ্নি টেনে আনবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও। এক্ষেত্রে তাঁর বক্তব্য, গ্রামীণ অর্থনীতিতে মজবুত করার চেষ্টা, বিশাল বাজার ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোই ভারতকে এগিয়ে যেতে সাহায্য করবে। উল্লেখ্য, করোনার পূর্বেই ভারতের অর্থনীতি মন্দা দেখা দেয়। এক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, এর মধ্যেই ২০১৯ সালে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বিদেশি প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) আসার পরিমাণ ২ শতাংশ কমলেও ভারতে বেড়েছে ২০ শতাংশ।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ওই সব অঞ্চলের মোট বিদেশি লগ্নির ৭৭ শতাংশই এসেছে দেশের হাত ধরে। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সামগ্রিকভাবে ২০২০ সালে কমলেও আগামী দিনে ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণ, টেলি শিল্পের প্রসার, শিল্পবন্ধু নীতি তৈরির হাত ধরে লগ্নি টানতে পারবে ভারত। পাশাপাশি সুব্বারাওয়ের বক্তব্য অনুযায়ী জানা যায়, গ্রামীণ অর্থনীতিতে নজর মনরেগা-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের হাত কাজ পৌঁছে দেওয়া এবং তার হাত ধরে ক্রেতা চাহিদা বৃদ্ধির সম্ভাবনাই ভবিষ্যতে অর্থনীতির তালিকাশক্তি হবে। অন্যদিকে জিএসটি-র মতো বিষয়ে কেন্দ্র-রাজ্য মতান্তর হলেও সামগ্রিকভাবে করোনা আবহে মোকাবিলার ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সফল বলে দাবি করেছেন তিনি।

