UPPSCOthers 

মেডিক্যাল অফিসার, ভেটেরিনারি মেডিক্যাল অফিসার ও অন্যান্য পদে ৬১০ জনকে নিচ্ছে ইউপি পাবলিক সার্ভিস কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার, ভেটেরিনারি মেডিক্যাল অফিসার, পরীক্ষক, অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, মাইনস অফিসার, ইঞ্জিনিয়ার প্রভৃতি পদে ৬১০ জনকে নিচ্ছে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের থেকে। ৬১০টির মধ্যে অসংরক্ষিত শূন্যপদ ২৮৯টি। কেবল উত্তর প্রদেশের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাই সংরক্ষণের সুবিধা পাবেন। দেশের অন্য যে কোনও রাজ্যের সবশ্রেণির প্রার্থীই আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হবে সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত শূন্যপদে।

নীচে বিভাগ ও পদ অনুযায়ী কেবল অসংরক্ষিত শূন্যপদের সংখ্যা, কীধরনের পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও মাইনে উল্লেখ করা হল:-

অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট, ইউপি: ভেটেরিনারি মেডিক্যাল অফিসার: শূন্যপদ ৯৭টি। নিয়োগ হবে গেজেটেড/ স্থায়ী পদে। ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রির ব্যাচেলর ডিগ্রি। ইউপি ভেটেরিনারি কাউন্সিলে রেজিস্টার্ড। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে পে ব্যান্ড ৩ অনুযায়ী ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

ইউপি এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স লেবার মেডিক্যাল সার্ভিস: মেডিক্যাল অফিসার (অ্যালোপ্যাথ): শূন্যপদ ১২৭টি। নিয়োগ হবে গেজেটেড পদে। এমবিবিএস ডিগ্রিধারী। ইউপি স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রশন। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্ট, ইউপি: অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার: শূন্যপদ ৬টি। নিয়োগ হবে গেজেটেড পদে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ে ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা আমেরিকান ইনস্টিটিউট অব টাউন প্ল্যানার্স/ ইনস্টিটিউট অব টাউন প্ল্যানার্স (লন্ডন) থেকে সমতুল ডিগ্রি অথবা ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সমতুল ডিগ্রি। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

ইউপি লেজিসলেটিভ ডিপার্টমেন্ট সার্ভিস: ভেটিং অফিসার: শূন্যপদ ১টি। নিয়োগ হবে গেজেটেড/ অস্থায়ী পদে। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ইংরিজি বা হিন্দি লিটারেচার-সহ আর্টস/ সায়েন্স/ কমার্স শাখার ব্যাচেলর ডিগ্রিধারী। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে পে ব্যান্ড ৩ অনুযায়ী ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

ডিপার্টমেন্ট অব জিওলজি অ্যান্ড মাইনিং, ইউপি: ভেটেরিনারি মেডিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। নিয়োগ হবে গ্রুপ-বি/ গেজেটেড/ স্থায়ী পদে। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে পে ব্যান্ড ৩ অনুযায়ী ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

মেডিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ইউপি (অ্যালোপ্যাথি): প্রিন্সিপ্যাল (অ্যালোপ্যাথি): শূন্যপদ ১টি। নিয়োগ হবে গেজেটেড ও অস্থায়ী পদে।এমসিআই স্বীকৃত এমডি/ এমএস বা সমতুল ডিগ্রি। সঙ্গে প্রোফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর/ রিডার পদে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। বয়স ৫০ থেকে ৬২ -এর মধ্যে। মাইনে শুরুতে ১,৪৪,২০০ টাকা।

ব্যুরো অব পাবলিক এন্টারপ্রাইজেজ, ইউপি: জয়েন্ট ডিরেক্টর: শূন্যপদ ১টি। নিয়োগ হবে গেজেটেড/ স্থায়ী/ নিউ পেনশনেবল পদে। যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রি-সহ রেজিস্ট্রশনের ৫ বছরের মধ্যে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব কস্টস অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিয়েট অব ইন্ডিয়া/ অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া -র ফাইনাল পরীক্ষা পাশ। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রি বা সমতুল ডিগ্রি। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্স, ইকনমিক্স স্ট্যাটিস্টিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রশনের মাস্টার ডিগ্রি। সঙ্গে অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ৪৫ -এর মধ্যে। মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা।

ব্যুরো অব পাবলিক এন্টারপ্রাইজেজ, ইউপি: ডেপুটি ডিরেক্টর: শূন্যপদ ১টি। নিয়োগ হবে গেজেটেড/ স্থায়ী/ নিউ পেনশনেবল পদে। যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রি-সহ রেজিস্ট্রশনের ৫ বছরের মধ্যে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব কস্টস অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিয়েট অব ইন্ডিয়া/ অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া -র ফাইনাল পরীক্ষা পাশ। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রি বা সমতুল ডিগ্রি। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্স, ইকনমিক্স স্ট্যাটিস্টিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রশনের মাস্টার ডিগ্রি। সঙ্গে অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

জিলা পঞ্চায়েত, ইউপি: ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১টি। নিয়োগ হবে নন গেজেটেড/ স্থায়ী/ পেনসনেবল পদে। রুরকির থমসন কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা আরও অন্যান্য স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইত্যাদি। বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।

মেডিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ইউপি: বিভিন্ন বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: শূন্যপদ ৫২টি। নিয়োগ হবে গেজেটেড/ অস্থায়ী পদে। সংশ্লিষ্ট বিষয়ের এমডি/ এমএস/ এমডিএস ইত্যাদি। বয়স ২৬ থেকে ৪০ -এর মধ্যে। মাইনে ৬৮,৯০০ টাকা।

বয়সের হিসাব করবেন ১-৭-২০২০ তারিখের সাপেক্ষে। তবে কিছু পদের ক্ষেত্রে বয়সের হিসাব করতে হবে নির্ধারিত তারিখের সাপেক্ষে।

দরখাস্ত করবেন অনলাইনে http://uppsc.up.nic.in/ মাধ্যমে, ৫ অক্টোবরের মধ্যে। ব্যাঙ্কে দরখাস্তের ফি জমা দেবেন ১ অক্টোবরের মধ্যে। দরখাস্তের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বাঞ্ছনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা-সহ আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে (পিডিএফ)। বিজ্ঞপ্তি নং ০১/২০২০-২০২১।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment