Bhanu BanerjeeHealth Others 

ভানু বন্দোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়। ১৯৮৩ সালের ৪ মার্চ তিনি প্রয়াত হন। বাংলা ছবিতে মূলত কমেডি অভিনেতা হিসেবে ভানু বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা।

১৯৪৭ সালে ” জাগরণ ” ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর এই বছরেই তাঁর অন্য ছবি ” অভিযোগ ” মুক্তি পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে-” সর্বহারা ”, ” রাজকন্যা ”, ” দুই নারী ”, দুই বাড়ি ”, ” জীবন কাহিনী ”, ” দেবতার দ্বীপ ”, ” সাতভাই ”, ” হাসি শুধু হাসি নয় ”, ”শেষ তিন দিন ”, ” হাটে বাজারে ”, ” দাদা ঠাকুর ”, ”মায়ার সংসার ”, ” কাল তুমি আলেয়া ”, ” নকল সোনা ”, ” স্ত্রী ”, ” মাল্যদান ”, ” বন্দী ” ও ” দেবদাস ” প্রভৃতি। ১৯৮৪ সালে তাঁর জীবনের শেষ ছবি ” শোরগোল ” মুক্তি পেয়েছিল।

Related posts

Leave a Comment