নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা বিরাটের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা কোহলির। সূত্রের খবর, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট। এ বিষয়ে ট্যুইটে তাঁর মন্তব্য, পরিস্থিতি যাই হোক, যাঁরা নিজেদের কর্তব্য কখনও ভোলেন না, তাঁরাই আসল নায়ক। যে সেনারা ও পুলিশ হান্দোয়ারায় প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারকে জানাই সমবেদনা। তাঁদের আত্মা শাস্তি পাক। জয় হিন্দ।

