২১ জুলাই শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য তৃণমূল সুপ্রিমোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২১ জুলাই দুপুর ২টার সময় শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে এই কর্মসূচির কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী। এ বিষয়ে তিনি জানিয়েছেন, “বাংলার মানুষের আশীর্বাদে তৃতীয় বারের জন্য সরকার গড়েছি আমরা। আমি আমার ভাই বোনেদের জন্য শহীদ দিবসে বক্তব্য রাখব ওই দিন দুপুর দুটো নাগাদ। তবে প্রকাশ্য সমাবেশ নয়, বক্তব্য রাখা হবে ভার্চুয়ালি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

