বিশ্বভারতীর বসন্ত উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে গত বছর যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও বিশ্বভারতী বন্ধ করেছিল বসন্ত উৎসব। সূত্রের খবর, এ বছরও বসন্ত উৎসব হবে না বলেই জানানো হয়। বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতে আয়োজন হবে বসন্ত উৎসব। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, দোলের দিন হওয়ার সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গীতভবনে মহড়া থাকবে। বসন্ত উৎসবের সকাল ও সন্ধ্যার অনুষ্ঠান গৌরপ্রাঙ্গণে হবে বলেই জানানো হয়।

