vivek and programmeEducation Lifestyle Others 

কলকাতার গরীব-মেধাবী পড়ুয়াদের পাশে বিবেক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার গরীব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন বিবেক ওবেরয়। স্কলারশিপ ঘোষণা করতে শহরে এলেন। দক্ষ এই অভিনেতা পথচলা শুরু করেছিলেন ‘কোম্পানি’ ছবি দিয়ে। ‘রোড’, ‘সাঁথিয়া’, ‘যুবা’-সহ একাধিক ছবি তাঁর সফল। সূত্রের খবর, তিলোত্তমায় বিবেক । কলকাতা থেকে ঘুরে গেলেন সাঁথিয়া স্টার। কোভিডিয়া নামে একটি স্কলারশিপ-এর ঘোষণা করতে কলকাতায় এসেছিলেন তিনি। আই স্কলার নলেজ সার্ভিসেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই স্কলারশিপ। এক্ষেত্রে আরও জানা যায়, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ১৬ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এই বিষয়ের অন্যতম উদ্যোক্তা বিবেক। জানা গিয়েছে,মেধা ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে স্কলারশিপ-এর মূল্য।

এই ঘোষণার অনুষ্ঠানে রীতিমতো খোশ মেজাজে ছিলেন এই নায়ক। নিজের ছোটবেলা ও ছাত্র-জীবনের বিভিন্ন সব কথা তুলে ধরলেন তিনি। নস্ট্যালজিক হয়ে উঠলেন অভিনেতা। আই স্কলার নলেজ সার্ভিসেস একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর অন্যতম কর্ণধার হলেন বিবেক ওবেরয়। উল্লেখ করা যায়,তাঁর ‘মস্তি’ সিরিজ, ‘ওমকারা’-তে তাঁকে দেখা যায় । ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ কিছুটা শক্ত করে বিবেকের জমি । এখনও পর্যন্ত তাঁর শেষ অভিনীত হিন্দি ছবি ‘পি এম নরেন্দ্র মোদি’।

Related posts

Leave a Comment