ukraineOthers World 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ওই দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য এবার প্রতিবেশী দেশের পথ ব্যবহার করতে চলেছে ভারত। সূত্রের খবর, ইউক্রেনে যে সব ভারতীয়রা আটকে রয়েছেন, তাঁরা যেন ওই দেশের পশ্চিম সীমান্তের দিকে চলে আসেন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের হাঙ্গেরি ও রোমানিয়া দিয়ে ফেরাতে চায় ভারত। উল্লেখ করা যায়,যুদ্ধের দামামা বাজতেই ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। যুদ্ধকালীন আবহে ভারত থেকে সরাসরি বিমান ইউক্রেনে প্রবেশ করা সম্ভব নয়।

ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোও সম্ভব হবে না। এই অবস্থায় পাশের দেশ রোমানিয়া ও হাঙ্গেরির মাধ্যমে ভারতীদের দেশে ফেরাতে উদ্যোগী ভারত। সূত্রের আরও খবর,সরকারীভাবে বুখারেস্ট ও বুদাপেস্টের বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া বিমানের চাটার্ড ফ্লাইট যাওয়ার কথাও ঘোষণা হয়েছে। রাশিয়ার দিকে না গিয়ে ইউরোপের দিকে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর । হাঙ্গেরি ও রোমানিয়ার সীমান্তের যে চেক পয়েন্ট রয়েছে, সেই চেক পয়েন্টের মাধ্যমে ভারতীয়দের ইউক্রেন থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment