বাবর আজমকে পরামর্শ ওয়াসিমের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাবরকে পরামর্শ দিলেন ওয়াসিম আক্রম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার বাবর আজম না হওয়ায় হতাশ হলেন না আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক মন্তব্য করেছেন, বাবর ধারাবাহিক ভাল রান করেছে। তার সঙ্গে ম্যাচে নিজস্ব প্রভাবও তৈরি করা দরকার। সেটা করেছে ডেভিড ওয়ার্নার এবং দেশকে দিয়েছে বিশ্বকাপ। এই ব্যাপারটা বাবরকেও রপ্ত করতে হবে বলেও জানান প্রাক্তন পাক বাঁ-হাতি ফার্স্ট বোলার।

