আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে জানানো হয়। (সংগৃহীত ছবি)

