আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ ও আগামিকাল ঝড়-বৃষ্টি বাড়তে চলেছে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কালবৈশাখী ও বজ্রপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় আন্দামানে প্রবেশকরতে চলেছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় বর্ষার পূর্বাভাস। আন্দামানে আগাম বর্ষা। কেরলে বিলম্বে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছে ৷ নিয়ম অনুযায়ী পয়লা জুন বর্ষা প্রবেশ করে কেরলে। এই মরশুমে বর্ষা আসার সম্ভাবনা আগামী ৪ জুন।(ছবি: সংগৃহীত)

