আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জানিয়েছে, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা হুগলি জেলায় । মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে যাচ্ছে বলে জানানো হয়েছে। তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

