দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টির ইঙ্গিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির কথা বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কোথাও কোথাও রোদের তীব্রতা থাকবে। রাজ্যে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে তেমন প্রভাব থাকছে না। (ছবি: সংগৃহীত)

