Health Department-1Health Others 

কোয়ারান্টিন কেন্দ্রে প্যাথোলজিস্ট নিয়োগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্যাথোলজিস্ট নিয়োগ। সূত্রের খবর, কোভিড-১৯-এর জন্য নির্দিষ্ট হাসপাতাল ও কোয়ারান্টিন কেন্দ্রগুলিতে প্রয়োজন মতো চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়াচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার সেই কেন্দ্রগুলিতে প্যাথোলজিস্ট ও ল্যাবে মেডিক্যাল টেকনোলজিস্টও প্রয়োজন মতো নিয়োগ করছে দফতর। রাজারহাটের কোয়ারান্টিন কেন্দ্রে ২ জন ফার্মাসিস্ট ও ৩ জন এমটি (ল্যাব)-কে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, সাগর দত্ত হাসপাতালের একজন এমটি (ল্যাব)-কে মুর্শিদাবাদে কোভিডের জন্য নির্দিষ্ট হাসপাতালে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment