মরসুমের প্রথম ট্রফি জয়ী সানিয়া মির্জা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনের শুয়াই ক্যাং-এর সঙ্গে জুটিতে মরসুমের প্রথম ট্রফি জয়ী হলেন সানিয়া মির্জা। ওস্ত্রাভা ওপেনে দ্বিতীয় বাছাই ইন্দো-চিনা জুটি ফাইনালে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেইটলিন ক্রিশ্চিয়ান ও নিউজিল্যান্ডের এরিন রাউটলিফকে। ম্যাচের ফলাফল ৬-৩ ও ৬-২। উল্লেখ করা যায়, এই নিয়ে মরসুমে দ্বিতীয় ফাইনাল খেলতে নেমেছিলেন সানিয়া। ডব্লিউটিএ ২৫০ পর্যায়ের প্রতিযোগিতায় ক্লিভল্যান্ডে গত মাসে সানিয়া রানার্স হয়েছিলেন ক্রিস্টিনা ম্যাকহালের সঙ্গে জুটি বেঁধে।

