রাতের পারদ আবারও নামার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সামান্য চড়বে রাতের পারদ। একটু মাথাচাড়া দিতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষ থেকেই রাতের পারদ আবারও নামতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এক্ষেত্রে তা ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, এরপর তা নামতে পারে। আগামী সপ্তাহে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জোলো বাতাস প্রবেশের ফলে উত্তরে বাতাসের দাপট বেশ কিছুটা কমবে। এই আবহ কাটলেই ফের মাথাচাড়া দিতে পারে শীত।

