মহিলাদের এশিয়ান কাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশন সূত্রে জানানো হয়েছে, ২০২২ সালের মহিলাদের এশিয়ান কাপ হবে আগামী ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি। উল্লেখ করা যায়, এই প্রতিযোগিতার আয়োজক ভারত। এ বিষয়ে আরও জানা গিয়েছে, প্রায় ১২টি দল খেলবে এই প্রতিযোগিতায়। ৩টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। পাশাপাশি ১৮ দিনেরও বেশি চলা এই প্রতিযোগিতায় হবে প্রায় ২৫টি ম্যাচ।

