cinema hallEntertainment Others 

পুজোয় সিনেমা হলে বাংলা ছবির ভিড় বাড়ার প্রত্যাশা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোয় বাংলা ছবির ভিড়। সিনেমা হল সহ টলি-পাড়ায় জোর কদমে চলেছে তার তোড়জোড়। সূত্রের খবর ,১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া গিয়েছে প্রশাসনিকভাবে। এই খবরে স্বস্তিও মিলেছে বিভিন্ন মহলে।এবার গাইডলাইন সহ সামাজিক দূরত্ব মেনে দেখানো যাবে ছবি‌।

মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশিকার পর আবারও বাংলা চলচিত্র জগৎ স্বমহিমায়। সূত্রের আরও খবর, ১ অক্টোবর থেকে সম্ভব না হলেও ৯ অক্টোবর থেকে সিনেমা হল খোলার উদ্যোগ নিতে শুরু করেছিলেন অনেক হল মালিকরা। তবে লাভজনক হবে না মনে করে অনেকেই নির্দেশিকার আশায় ছিলেন । আনলক ৫-পর্বে ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া যেতেই স্বস্তি মিলেছে মালিকদের মধ্যে। কোভিড গাইড মেনে ও সামাজিক দূরত্ব মেনে দেখানো যাবে ছবি‌।

সূত্রের আরও খবর,আবার ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। এস ভি এফ -এর ব্যানারে পুজোয় রিলিজ করবে ‘ড্রাকুলা স্যার’ | দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী । গত মে মাসে এই ছবি রিলিজ করার কথা ছিল।অন্যদিকে সুরিন্দর ফিল্মসের দু’টি সিনেমা মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোয় । বনি ও রিতিকার জুটিতে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘লভ স্টোরি’ মুক্তি পেতে চলেছে । মা হওয়ার পর আবারও পুজোতে বড় পর্দায় দেখতে পাবেন কোয়েল মল্লিক ও সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’ছবিটি। এই ছবি ঘিরে উৎসাহ বাড়ছে।

নতুন করে আবারও মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ । করোনা ও লকডাউন পর্বে এক সপ্তাহের বেশি দেখানো সম্ভব হয়নি । পুজোয় আরও একবার অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি দেখতে পাবেন দর্শকরা।এই ছবির মুখ্যচরিত্রেঅভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী । ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। আবার পুজোয় থাকছে মিমি চক্রবর্তীর দুটি ছবির রিলিজ । ড্রাকুলা স্যার এবং এস ও এস কলকাতা রিলিজ করার কথা রয়েছে । এনা সাহার প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন নুসরত জাহান ও যশ প্রমুখরা।

Related posts

Leave a Comment