সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেবেশ রায়ের (৮৩) জীবনাবসান। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবিভক্ত বাংলার পাবনায় তাঁর জন্ম হয়েছিল। বাংলা সাহিত্যের সাধারণ জীবনই উঠে এসেছে তাঁর কলমে। দূরের বিস্তৃত জীবনকে লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা ছিল এই সাহিত্যিকের। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে “তিস্তাপারের বৃত্তান্ত”, “ষষাতি”, “সময়-অসময়ের বৃত্তান্ত” প্রভৃতি। এছাড়া বরিশালের যোগেন মণ্ডলকে নিয়ে আখ্যানের রচয়িতাও দেবেশ রায়। সাহিত্য ক্ষেত্রে নানা স্বীকৃতিও পেয়েছেন তিনি। “তিস্তাপারের বৃত্তান্ত” উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্যমহলে।

