বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রেকর্ড দর্শক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেকর্ড দর্শক। সূত্রের খবর, গত মাসে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখেছেন বিশ্বের ১৭ কোটি ৭০ লক্ষ দর্শক। এক বিবৃতির মাধ্যমে এই খবর প্রকাশ করেছে আইসিসি। এ বিষয়ে জানানো হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে দর্শকদের এই বিপুল উন্মাদনা অবাক করেছে।

