Xi JinpingOthers World 

চীনা রাষ্ট্রপতির উস্কানিমূলক মন্তব্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শি জিনপিং চীনা সেনাবাহিনীকে বলেছিলেন- যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। উচ্চ সতর্কতা স্তরের প্রস্তুতি রাখার আদেশ জারি করেন। তিনি ৪০ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকার জন্য, গুয়াংডং প্রদেশের শেনঝেনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়েছিলেন। তিনি সেখানে সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। এখানে চাওঝু শহরে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) মেরিন কর্পসও পরিদর্শন করেন।

পূর্ব লাদাখে ভারতের সাথে বর্তমান সীমান্ত বিরোধের মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএ- কে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সামরিক বেস সফরে জিনপিং বলেছিলেন যে, চীনা সেনাদের উচিত তাঁদের হৃদয় দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। এর আগে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রক বলেছিল যে, মার্কিন কংগ্রেস তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার জন্য তিনটি চুক্তির সমীক্ষা করছে বলে খবর পাওয়া গিয়েছে। তিনি বলেছিলেন যে, চীন এর উপযুক্ত জবাব দেবে।

Related posts

Leave a Comment