আগামী ২০২১ সালেই অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির আতঙ্কে টোকিও অলিম্পিক্স ১ বছর পিছিয়ে গেল। আগামী ২০২১ সালে এই গেমস অনুষ্ঠিত হবে। আগামী বছরও এই গেমস অনিশ্চিত। করোনা পরিস্থিতিতে প্রকোপ আরও ছড়িয়ে পড়তে পারে। তবে এমন সম্ভাবনার কথা নস্যাৎ করেছেন টোকিও অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইওশিরো মোরি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অলিম্পিক্স আবার পিছিয়ে দেওয়া অসম্ভব। আগামী ২০২১ সালের ২৩ জুলাই সূচি অনুযায়ী অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। কারণ আবার পিছিয়ে গেলে অ্যাথলিটদের সমস্যা হবে। এছাড়া টেকনিক্যাল সমস্যাও বাড়বে। গেমস ম্যানেজমেন্ট এমনটাই মনে করছে। আবার এই বছর গেমস বাতিল হওয়ায় অনেক আর্থিক ক্ষতি হয়েছে টোকিও অলিম্পিক্সের আয়োজকদের। এমনকী স্পনসর, ব্রডকাস্টার ও স্টেকহোল্ডার- সবাই সমস্যায় পড়েছে। বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে জাপানকে।

