cbse and young oyariorBreaking News Health Others 

করোনা মোকাবিলায় সিবিএসই-র অভিনব প্রয়াস “ইয়ং ওয়ারিয়র”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশ জুড়ে করোনার আতঙ্ক। এই মারণ ভাইরাসের জেরে ঘুম ছুটেছে। মহামারী থেকে রক্ষা পেতে মরিয়া সবাই। ভ্যাকসিন ও অক্সিজেনের আকালও রয়েছে। সব মিলিয়ে জেরবার পরিস্থিতি। এই আবহে “ইয়ং ওয়ারিয়র” নামে একটি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই। এই অভিযানের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড বিশেষ পদক্ষেপ নিতে মোট ৫০ লক্ষ তরুণকে যুক্ত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

এ বিষয়ে আরও জানা গিয়েছে,সিবিএসই সমস্ত স্কুলগুলিকে ১০থেকে ৩০ বছর বয়সী যে কোনও শিক্ষার্থী বা শিক্ষককে এই অভিযানে সামিল করতে চায় । যাঁরা এতে অংশ নেবেন তাঁদের একাধিক কাজ দেওয়া হবে। এই কাজের ধরণ হল- ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রশন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান, কোভিড বিষয়ে আচরণ নিশ্চিতকরণ, ভুল প্রচার বন্ধ করা প্রভৃতি রয়েছে। এই কাজ শেষ করার পর শিক্ষার্থী ও শিক্ষকরা শংসাপত্র পাবেন বলেও জানা যায় ।

সূত্রের খবর,যোগদান করতে আগ্রহীরা এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন বলে জানানো হয়েছে। WhatsApp-এ টাইপ করুন YWA এবং এটি +৯১ ৯৬৫০৪১৪১৪১ নম্বরে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া মিসড কল করেও যোগদান করা যাবে। মিসড কল নম্বর -০৮০-৬৬০১৯২২৫
যোগ দেওয়ার পর তাঁরা ১০ বছর বা তার বেশি বয়সের তরুণদের এই কাজে যোগ দিতে আগ্রহী করে তুলতে পারেন।

এছাড়া ৫ জন বন্ধুকে ট্যাগ করে এবং সোশ্যাল মিডিয়ায় “আমি একজন তরুণযোদ্ধা” (I am a #youngwarrior) এই বাক্যটি সহ একটি মেসেজ পোস্ট করে দিতে হবে। কোভিড -১৯-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে।

https://www.yuwaah.org/এক্ষেত্রে বলা হয়েছে,প্রথমটি প্রযুক্তি ভিত্তিক চ্যাট-বট (Chat-Bot) প্ল্যাটফর্ম যা UReport (WhatsApp YWA-থেকে +৯১ ৯৬৫০৪১৪১৪১) নামে পরিচিত। দ্বিতীয়টি হল ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (IVR) ভিত্তিক প্ল্যাটফর্ম (০৮০৬৬০১৯২২৫ নম্বরে মিসড কল দেওয়া যাবে ), WhatsApp বা Internet না থাকা এমন যুবদের জন্য এবং ফোন বা ইন্টারনেট পরিষেবা নেই তাঁদের জন্য কমিউনিটি রেডিওর মাধ্যমে করা হবে। এ বিষয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, YuWaah-UNICEF এই প্রচার শুরু করেছে। বিশদ জানতে দেখুন https://www.yuwaah.org/ ওয়েবসাইট।

For CBSE “Young Warrior” Movement Notification: click here

Related posts

Leave a Comment