সোনা জয়ী দুই বক্সার জারিন-নীতু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বুলগেরিয়ার স্ত্রানজা আমন্ত্রণী বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের দুই মহিলা বক্সার নিখাত জারিন ও নীতু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে নীতু ৫-০ ফলাফলে পরাজিত করলেন ইটালির এরিকা প্রিসিয়ানদারোকে। অন্যদিকে ৫২ কেজি বিভাগে জারিন হারালেন ইউক্রেনের বক্সার তেতিয়ানা কোবকে। ম্যাচের ফলাফল ৪-১। মহিলা ওই দলের কোচ ভাস্কর ভাট্টি প্রতিক্রিয়ায় জানালেন, দুজনেই দারুণ লড়েছেন।

