অভিনেতা প্রবীণ কুমার সোবতি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা প্রবীণ কুমার সোবতি (৭৪) ৷ মহাভারতে “ভীম” হিসাবে তাঁর জনপ্রিয়তা তৈরি হয়। ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। অভিনয় ছাড়াও একজন দক্ষ ক্রীড়াবিদ ছিলেন তিনি ৷ হ্যামার ও ডিসকাস থ্রোয়ার ছিলেন ৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদকও জয়ী হন পাঞ্জাবের এই বাসিন্দা।
উল্লেখ করা যায়, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রবীণ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন ৷ বিএসএফ-এ যোগ না দিয়ে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। মহাভারতে “ভীম” চরিত্র ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত “শাহেনশাহ” ও ধর্মেন্দ্র অভিনীত “লোহা” ছবিতে অভিনয় করেছেন। “আজ কা অর্জুন”, “আজুবা”, “ঘায়েল”সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে।

